, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মৌসুমি ব্যক্তিদের ভোট দিয়ে প্রতারিত হবেন না কাছের সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন




মৌসুমি ব্যক্তিদের ভোট দিয়ে প্রতারিত হবেন না কাছের সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২১, ১৩:৩৭ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহাস্থান পূর্বপাড়া একতা যুব সংঘের উদ্যোগে পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে, সোমবার (১৫মার্চ) রাত ৮টায় মহাস্থান পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা যুবসংহতির আহবায়ক হুসাইন শরিফ সঞ্চয়।  এসময় তিনি বলেন, শিবগঞ্জে জাতীয় নির্বাচন তথা স্থানীয় নির্বাচন এলেই কিছু মৌসুমি ব্যক্তিদের চোখে পড়ে। এদের অন্য সময় জনগণের পাশে দেখা যায়। এরা শুধু অতিথি পাখির মত ভোট মৌসুমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধোঁকাবাজী করে।
স্থানীয় ইউনিয়ন নির্বাচন ঘনিয়ে আসছে আর তাদের আগমন বাড়ছে। এমন ব্যক্তিদের কেউ ভোট দিয়ে প্রতারিত হবেন না। কাছের সৎ ও যোগ্য  ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করুন। এমনই এক পরিক্ষিত ব্যক্তি রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। যিনি প্রতিদিন এই ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেন। এছাড়াও শিবগঞ্জ উপজেলার ব্যাপক উন্নয়নের দৃশ্যমান করেছেন, বগুড়া-২ শিবগঞ্জ-৩৭আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। বগুড়ার শিবগঞ্জ আসনে অনেক এমপির পালাবদল হয়েছে। কিন্তু জিন্নাহ এমপি পরপর ২ বার নির্বাচনে জয়লাভ করে এমন উন্নয়ন করেছেন, যা স্বাধীনতার পর কোন এমপি দেখাতে পারেনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট হাট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জিহাদ হাসান আলআমিন, আবু বক্কর সিদ্দিক বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহসিন ইসলাম, আব্দুর রহিম, দেলোয়ার হোসেন, মুনসুর রহমান আকাশ, আতিকুর রহমান সজিব, নুরনবী রহমান, তৌফিক হাসান টনি, হিম বাবু প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET