, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় মা-ছেলে নিহত, আহত ৪




ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় মা-ছেলে নিহত, আহত ৪

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২৫ ২০১৮, ১৯:০৮ | 1079 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার সাতাশিয়া বিসিক মাঠ এলাকায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালিত অটোরিকশাকে একটি যাত্রীবাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে সাকিয়াতুল জান্নাত রিপা (২৭) ও তার কোলে থাকা শিশুপুত্র নাবিল (২) নিহত হন। এ সময় নিহত সাকিয়াতুল জান্নাত রিপার স্বামী মো. তারেক ও তাদের আরেক মেয়ে মারিয়ামসহ (৫) ৪ জন গুরুতর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। নিহত সাকিয়াতুল জান্নাত রিপা মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের  বাসিন্দা।

মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালিত একটি অটোরিকশা মুক্তাগাছা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত বেগে চলে যায়।

এতে ঘটনাস্থলেই রিপা ও শিশুপুত্র নিহত হন। এ সময় আহত হন আরো ৪ যাত্রী। রাজিব পরিবহনের বাসটি জেলার ত্রিশাল থেকে আটক করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET