, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যশোরের রঘুনাথপুর বাগে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত




যশোরের রঘুনাথপুর বাগে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২২, ১৫:০৮ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে আহমদিয়া মুসলিম যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া রঘুনাথপুরের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত কর্মসূচি সফলভাবে পালন করা হয়।

২৭ আগস্ট শনিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত রঘুনাথপুর বাগ  হতে উলাশী বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চলাচলে অযোগ্য হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত এ রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আহমদিয়া যুব সংগঠনের সদস্যরা মেরামত করে। উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন  আশপাশের ৭/৮ টি গ্রামের হাজারো মানুষেরা চলাচল করে। মানুষের চলাচলে জন্য  গুরুত্বপূর্ণ ব্রিজটির পাশে বর্ষার কারণে ভাঙা অবস্থায় ছিল যার ফলে সাধারণ  মানুষের চলাচলে ব্যাপক অসুবিধা দেখা দেয়।
আহমদিয়া যুবকরা ব্রিজের পাশের গর্তটি ভরাট এবং সেফটি দেওয়াল  হিসেবে পাশে ১২/১৫ বস্তায় মাটি ভরাট করে এবং বৃষ্টির দিনেও যেন চলাচলের অসুবিধা না হয় তার জন্য প্রায় ৩০/৩৫ টি বস্তা দ্বারা সিড়ি করে দেওয়া হয়। এসময় আহমদিয়া মুসলিম জামাত রঘুনাথপুর বাগের সভাপতি মোঃ জাহিদ হাসান আব্দুল্লাহ, স্থানীয় আহমদিয়া মসজিদের ইমাম মাওলানা আরিফুর রহিম, আহমদিয়া যুব সংগঠনের স্থানীয় সভাপতি  সোহেল রানা সহ বেশ ক’জন আহমদী যুবক উক্ত কাজে অংগ্রহণ করেন। আহমদিয়া যুবকদের এ মহান কাজে এলাকার মানুষ ও পথচারীরা ভুয়সী প্রশংসা করেন।
 স্থানীয়  ৪ নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোঃ মুজিবুর রহমান এ সময়ে উপস্থিত ছিলেন এবং কর্মীদের জন্য তার পক্ষ থেকে সকালের নাস্তার ব্যাবস্থাও করেন।
তারা বলেন, মানুষের যেন কষ্ট লাঘব হয় এ জন্যই আমরা স্বেচ্ছাশ্রমে এ কাজ করেছি। এছাড়া  মহামারি করোনা ভাইরাসের সূচনা থেকেই আহমদিয়া যুব সংগঠন দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও ফ্রি হ্যান্ড সেনিটাইজার বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, দুস্থদের মাঝে খাবার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। করোনায় মৃত্যুবরণকারীদের লাশ কবরস্তানে দাফন করার ক্ষেত্রেও আহমদীয়া যুব সংগঠন বিশেষ ভূমিকা রেখেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET