, , ,

শিরোনামঃ-




যশোর ও বগুড়াতে ভোট সুন্দর হয়েছে: ইসি সচিব

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২০, ২১:৪৪ | 948 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। নির্বাচনে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

 

মো. আলমগীর বলেন, ‘যশোরে ভোটার উপস্থিতি বেশি ছিল। বগুড়ায় কিছুটা কম হয়েছে। তবে ভোট পড়ার হার নিয়ে এখনই কিছু বলা সম্ভব না। গণনা চলছে।’

 

 

তিনি বলেন, ‘ভোটাররা সবাই স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিয়েছেন। কোনও অসুবিধা হয়নি। এছাড়া কোনও সহিংস ঘটনাও ঘটেনি।’

 

এই দুই আসনেই ভোটগ্রহণের কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনার কারণে ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসাবে ১৮০ দিন সময় শেষ হয়ে আসায় করোনার মধ্যেই আবারও ভোটের সিদ্ধান্ত নেয় ইসি। তবে করোনার মধ্যে ভোট করায় নির্বাচন বর্জন করেছে বিএনপি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET