, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার।




যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার।

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ২০:২৬ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। রাজনৈতিকভাবে শাহীন চাকলাদার করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিরোধে কাজ করেছেন শাহীন চাকলাদার। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। গত ২৯ মার্চ কেশবপুর উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচরণায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল।

ভোটারদের দ্বারে-দ্বারে ভোট প্রার্থনায় গিয়ে নির্বাচিত হয়ে জনগণের বিপদে-আপদে পাশে থাকা ও উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছিলেন প্রার্থীরা। এরইমধ্যে, গত ২১ মার্চ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে উপ-নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সেই দিনই প্রচার মাইক ও পথসভা বন্ধ করে মাঠ ছাড়ে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ এবং জাতীয় পার্টি প্রার্থী এসএম হাবিবুর রহমান।

এরপর কয়েকদিনের মধ্যেই করোনা মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা, যানবাহন-দোকানপাট-কলকারখানা বন্ধ ঘোষণা করে সরকার। এতে কাজকর্ম বন্ধ হয়ে শ্রমিক-দিনমজুর ও দুস্থ মানুষ সংসার চালাতে হিমশিম খেতে শুরু করেন। তবে, এই উদ্ভুট পরিস্থিতিতে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়ে সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছেন একমাত্র প্রার্থী শাহীন চাকলাদার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET