৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • যে লোক যে দলেরই হোক নিজাম হাজারী সকলের: সাংসদ নিজাম হাজারী




যে লোক যে দলেরই হোক নিজাম হাজারী সকলের: সাংসদ নিজাম হাজারী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ১৭:৩১ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী,ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ

শনিবার (১৫ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউপিস্থ নতুন মুহুরীগঞ্জ এলাকায় হাজী নজির আহম্মদ এলপি গ্যাস প্ল্যান্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে আ’লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছি। আপনারা যে যে দলের সমর্থক হোননা কেনো এমপি নির্বাচিত হওয়ার পর আমি নিজাম হাজারী সকলের। তিনি আরো বলেন, আমি নিজাম যা পারিনা তা কখনো বলিনা। যদি অন্যায় ভাবে আমার দলের কোনো নেতাকর্মী অন্য কনো দলের লোক কিংবা সাধারণ মানুষের গায়ে হাত তুলে আপনারা আমার নিকট আসবেন। অন্যায়কারী যেই হোক আমি তার বিচার করবো। হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল বশর তপন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন ময়াজী, ১০ নং ঘোপাল ইউপির চেয়ারম্যান আজিজুল হক মানিক। এসময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব , পাঠাননগর ইউনপির চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী, শুভপুর ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET