রাজধানীর টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আবদুল খালেক জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ওই বিপণি বিতানে আগুন লাগার খবর পান তারা।
“আমাদের ২২টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ বা বিস্তারিত তথ্য আমরা এখনও জানতে পারিনি।”
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর সেখানে পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে








