, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন




রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২৩, ১৯:৫৫ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার এর সভাপতিত্বে সভায় বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তাগণ বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তাঁরা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’’ এবং শ্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে।
উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর বিশ^জুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়। এ বছর ঐ দিন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি থাকায় বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET