, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি




রাজশাহীতে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ১৮:০০ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে অভিযান চালিয়ে ২৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির আলাদা দুটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিজিবির ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল কাটাখালি থানার মধ্যচরে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল, ৫৮৫ পিস ইয়াবা বড়ি জব্দ করে। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। অন্যদিকে বিজিবির চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি দল জাহাঙ্গীরের বাথান নামক এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে দুটি অভিযানের সময়ই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। বিজিবি অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ আরো জানান, উদ্ধার করা মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET