, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে একই পেট নিয়ে দুই নবজাতকের জন্ম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২১, ১৭:৫৩ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে জোড়া লাগানো যমজ দুই নবজাতকের জন্ম হয়েছে। তাদের শরীর আলাদা হলেও পেটের দিকে জোড়া লাগানো রয়েছে। এমন শারীরিক গঠন নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জন্ম নিয়েছে দুই শিশু। গতকাল সোমবার ভোর ৫টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয় ) হাসপাতালে। দুই নবজাতকের একটি ছেলে অন্যটি মেয়ে। নবজাতক দুটির মায়ের নাম আঙ্গুরি বেগম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। রুবেল একজন রুটির দোকানদার। বাচ্চা দুটির নানি আনোয়ারা বেগম জানান,প্রসবের ব্যাথা শুরু হলে রোববার সন্ধ্যায় আঙ্গুরি বেগমকে চাঁপাইনবাবগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।এবং তেসখানে আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎসকরা জানান, এখানে তার কিছুই করা সম্ভব না। তাই তারা তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন। রাত ২টার সময় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোরে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়। নবজাতক দুইটির দুটি করে হাত ও পা রয়েছে। এবং মাথা মুখমণ্ডলও আলাদা, কিন্তু পেট একটাই। পায়ুপথ বোঝা যাচ্ছে না। বাচ্চা দুটির লিঙ্গও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে চিকিৎসক তাদের জানিয়েছেন, বাচ্চা দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়ে। চিকিৎসকেরা বলেছেন,দুই নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া প্রয়োজন। তবে টাকার অভাবে তিনি ঢাকায় যেতে পারছেন না। তাই সোমবার দুপুর ২টার দিকে আঙ্গুরি বেগম ও তার দুই সন্তানকে হাসপাতাল থেকে ছুটি নিয়ে তারা গ্রামের বাড়ি ফিরে গেছেন। এবিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, একই পেট নিয়ে দুটি জমজ বাচ্চার জন্ম হয়েছে। তাদের কোন পায়ুপথ নেই। পায়ুপথের জন্য সার্জারির প্রয়োজন। সে কারণে বাচ্চা দুটিকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে হবে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET