, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২০, ২১:৩৬ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) পৃথক পৃথক হাসপাতালে তারা মারা যায়। মারা যাওয়া ব্যাক্তিরা হলেন,আলফাজ দেওয়ান (৪২)। তিনি তানোর পৌরসভার রায়তন আকচা মহল্লার তাহের দেওয়ানের ছেলে। এবং আলফাজ দেওয়ান স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মারা যান। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে আলফাজ দেওয়ান ও তার স্ত্রী জোৎস্না বেগম মিশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে হাসপাতাল কর্তৃৃপক্ষ আলফাজের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। অপরদিকে,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোনোয়ারুল আহসান নামের এক ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার মৃত মাজদার হোসেনের ছেলে। পারিবারের লোকজন জানায়, মোনোয়ারুল আহসান শুক্রবার সকালে জ্বর-সর্দি-কাশিসহ করোনা পজেটিভ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সেখানেই তিনি মারা যান। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানিয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET