, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে করোনা সংক্রমণ নিয়ে পুলিশ সদস্যর মৃত্যু




রাজশাহীতে করোনা সংক্রমণ নিয়ে পুলিশ সদস্যর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৩:১১ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর মিশন হাসপাতালে নভেল করোনা আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৫৭) নামের এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী সদর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোশারফ হোসেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সুবেদার পদমর্যাদার ছিলেন। অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। তিনি ডেপুটেশনে নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, তিনি নওগাঁ থাকতে গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন তিনি ছুটিতে রাজশাহী চলে আসেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে। তিনি বলেন, শুক্রবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিট মিশনারী খ্রিষ্টান হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধিনে ভর্তি করে মিশনা হাসপাতালে রাখা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান। মোশারফ হোসেন রাজশাহী নগরের চন্ডিপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৭ মে থেকে সেখানে পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। তার বাড়ি পাবনা বলে জানা গেছে। এবিষয়ে নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, মোশাররফ হোসেন নওগাঁর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। গত ১৮ মে থেকে ছুটিতে তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার রামেক হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি শুনেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET