, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে টিসিবি পণ্য নিতে ঘন্টাব্যাপি লাইনে সাধারণ মানুষ




রাজশাহীতে টিসিবি পণ্য নিতে ঘন্টাব্যাপি লাইনে সাধারণ মানুষ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২২, ২১:২৬ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে টিসিবি পণ্য বিক্রয় সময়মত ট্রাক না আসায় হয়রানির শিকার হচ্ছে সুবিধা ভূগীরা। নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য নিতে দুই ঘন্টাব্যাপি লাইনে দাড়িয়ে সাধারণ মানুষ। বুধবার (২৩ মার্চ) সকাল ৯টায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু করার কথা থাকলেও গাড়ি আসে বেলা ১১ টায়।
জানা গেছে, সকাল থেকে লাইনে দাঁড়ালেও নির্ধারিত সময়ে পণ্য বিতরণ না করায় ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা। এছাড়াও কোথায় পণ্য বিতরণ করা হবে তা আগে না জানানোয় বিপাকে পড়তে হয়েছে তাদের। আর পরিবারের সদস্য সংখ্যার সঙ্গে মিল রেখে কার্ডের সংখ্যা বাড়ানোর দাবি জানান ক্রেতারা।
লাইনে দাঁড়িয়ে থাকা আতাউর জানান, গাড়ি আসতে দেরি করেছে এবং টিসিবি পণ্য নিতে এসে দুই ঘন্টাধরে দাঁড়িয়ে আছি। এখানে যদি সারাদিন কেটে যায় তাহলে আমরা কাজে যাব কখন, আমাদের দিনটাই শেষ হয়ে গেল। এ বিষয়ে কাউন্সিলরের সুদৃষ্টি কামনা করছি।
জেলায় সিটি কর্পারেশনের ৭টি পয়েন্টসহ ২৭টি পয়েন্টে টিসিবির এসব পন্য প্রদান করা হচ্ছে। ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রয় করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সাথে ছোলা, পিঁয়াজ ও খেজুর যুক্ত করে বিক্রয় করা হবে। রাজশাহীর সিটি কর্পোরেশন এলাকায় ৫৫ হাজার পরিবার এবং উপজেলা ও পৌরসভার এলাকায় ১ লাখ ৪৪ হাজার ১৪০ জনকে ভুর্তকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET