, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে-২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২২, ১৯:০৪ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ ১ মার্চ ২০২২ ‘পুলিশ মেমোরিয়াল ডে’। দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টায় এ দিবস উপলক্ষে রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ১ মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ রাজশাহী’র ড্রিলশেডে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেব কুমার ভদ্র বিপিএম, অতিরিক্তি ডিআইজি, রাজশাহী রেঞ্জ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী জেলা।
প্রধান অতিথি তার বক্তব্যে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোন দ্বায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে। যুগেযুগে তাঁদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্নিত। তাঁদের কাছে আমরা চিরঋণী।
প্রধান অতিথি নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন লে. কর্ণেল মোঃ জিয়াউর রহমান তালুকদার, পিএসসি, সিগ্স, অধিনায়ক, র‌্যাব-৫, রাজশাহী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২২-এ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের নিহত ৩৭ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET