, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে প্রধানমন্ত্রীর অনুদান পেল আত্মসমর্পণকরী ৫৭ চরমপন্থী




রাজশাহীতে প্রধানমন্ত্রীর অনুদান পেল আত্মসমর্পণকরী ৫৭ চরমপন্থী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২১:০০ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা আসা রাজশাহীর ৫৭ জন সর্বহারা (চরমপন্থী) সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়েছেন। গতকাল সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার করে চেক দেয়া হয়। গত বছরের ৯ এপ্রিল পাবনায় ৫৩৯ জনের সঙ্গে রাজশাহীর এই ৫৭ জন আত্মসমর্পণ করেন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান পান। এবার করোনাভাইরাস পরিস্থিতির জন্য তাদের আরও ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। রাজশাহীর ৫৭ জনের মধ্যে জেলার বাগমারা উপজেলার আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ৩৩ জন। এছাড়া পুঠিয়া উপজেলার ১৬ জন, দুর্গাপুরের ৫ জন এবং মহানগর এলাকার বাসিন্দা ৩ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। তার স্ত্রীকেও প্রধানমন্ত্রীর এই ৫০ হাজার টাকা অনুদানের চেক দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সন্ত্রাসী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে আসায় মেয়র লিটন তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের সব দিকে নজর রয়েছে। সরকার আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, জন্মের পর সব মানুষ সঠিক পথে থাকবে তার গ্যারান্টি নেই। এতোদিন এই মানুষগুলো অন্ধকার জগতের মানুষ হিসেবে বিবেচিত হতেন। এখন আর কেউ আমাদের জাতীয় আদর্শের বাইরে নন। এখন আর আত্মসমর্পণকারীদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সবাই নিজ নিজ জায়গা থেকে উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকার রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রচার সম্পাদক (আত্মসমর্পণকারী) আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবু। অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের আহ্বানে আমরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছি। সরকারের কাছে যা চেয়েছি, তার চেয়েও বেশি পেয়েছি। তাই আমাদের কারও আর অন্ধকারে জীবনে ফিরে যাবার প্রয়োজন নেই। রাজশাহী জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক জহির উদ্দিন ও জেলা প্রশাসক মো. হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET