, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে ফেন্সিডিলসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতিসহ আটক ৪




রাজশাহীতে ফেন্সিডিলসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতিসহ আটক ৪

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২০, ২১:১৭ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাঘা উপজেলায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব হোসেনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পন্ডিতপাড়া থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের আক্রমণে দুই পুলিশের এএসআই আহত হয়েছে।
এলাকাবাসি জানায়, বাঘা উপজেলার হিজলপল্লী গ্রামের কামরুল হোসেনের ছেলে মেরনি হোসেন দীর্ঘদিন থেকে ফেন্সিডিল আসক্ত। সে বিপ্লব হোসেনের বাড়িতে ফেন্সিডিল খেতে যায়। পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে তার বাড়ি ঘিরে ফেলে। এ সময় আটক করতে গেলে তাদের আক্রমণে বাঘা থানার এএসআই মাসুদ ইকবাল ও রেজাউল করীম আহত হয়েছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।আটককৃত হলন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব হোসেন, তার ভাই বাবু হোসেন, তার বাবা আলতাফ হোসেন ও হিজলপল্লী গ্রামের মেরিন হোসেন। পরে আটককৃতদের বাড়ি তল্লাসি করে ২২ বোতল ফেন্সিডিল, ২টা দেশীয় অস্ত্র (বড় হাসুয়া), ৪টি মোবাইল ফোন, ১টি এপাসি মোটরসাইকেল, ১ ল ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে আলতাফ হোসেন বাঘা পৌর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রাজশাহী থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে। এ বিষয়ে আলতাফ হোসেন দাবি করে বলেন, আমি জনসেবা নিয়ে ব্যস্ত থাকি। কিছু ব্যক্তি হিংসাত্মক ভাবে আমার পরিবারকে ফাসিয়ে দিয়েছে। আমার পরিবার ফেন্সিডিল বা কোন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত নয়।

আমার উপর হিংসা করে কে বা কারা এ কাজটি করেছে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এছাড়া তাদের নামে মাদক, অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET