করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে জনস্বার্থে রাজশাহী মহানগরীতে সকল মার্কেট ঈদ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও তা মানছে না এখানকার ব্যবসায়ীরা। সেই সিদ্ধান্তকে চ্যারেঞ্জ করে গতকাল শনিবার সকাল থেকে প্রকাশ্যে বিভিন্ন মার্কেট খুলে ব্যবসার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসময় সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই তারা জোর তালে বেচাবিক্রি করছে বিভিন্ন সামগ্রী। এতে করোনা সংক্রমের ঝুঁকি চরম ভাবে ধারন করছে।এর আগে করোনা ভাইরাস সংক্রামণ রোধে আনুষ্ঠানিক ভাবে শুক্রবার (১৫ মে) বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে দোকান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মার্কেটের দোকান কর্মচারীদের সহায়তা দেয়ার বিষয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু শনিবার সকাল থেকে প্রকাশ্যে বিভিন্ন মার্কেট খুলে ব্যবসার পসরা সাজিয়ে বেচাকেনা করছে দোকানীরা। বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মানার কোন চিত্র চোখে পড়েনি। এঅবস্থায় প্রশাসনের কোন পদক্ষেপও চোখে পড়েনি। ফলে রাজশাহীতে করোনা সংক্রমের ঝুঁকি বাড়ছে। এছাড়া মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি প্রকাশ্যে নঙ্ঘন করা হলেও প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। মার্কেটগুলোর বাইরে রাস্তায় পুলিশ টহল দিলেও মার্কেটের ভেতরে তাদের প্রবেশ করতে দেখা যায়নি। অথচ জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশনা রয়েছে, এক উপজেলা থেকে অন্য উপজেলায় বা অন্যা জেলার কেউ প্রবেশ করতে পারবে না। এবং ১৪ এপ্রিল লকডাউন ঘোষণা করা পর থেকে রাজশাহীতে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙখলা বাহিনীর সদস্যরা। কিন্ত বর্তমানে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ উঠেছে। এর কারণে সড়ক গুলোতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা। এদিকে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে ফুটপাতে কোনো ব্যবসায়ী, হকার বা ফেরিওয়ালা বসতে পারবেন না। কিন্তু পুলিশ প্রশাসনের সামনেই রাস্তার দু’পাশে ফুটপাতে বসছেন হকার,ফেরিওয়ালা,শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন দোকানের বিক্রেতারা। তারা স্বাস্থ্যবিধি না মেনেই বেচাকেনায় মেতে উঠেছেন। মনে হচ্ছে পুর্বের মত দোকান খুলেগেছে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও।









