রাজশাহীতে বালুর ট্রাক থেকে পড়ে সাদেক আলী (৫৫) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। তার লাশ মহানগরীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে লাশ ফেলে পালিয়ে যায় ট্রাকের অন্য সহকর্মীরা। নিহত শ্রমিক নগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকায় আবদুল কাদির আলীর ছেলে। নগরীর চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত সাদেক আলী বালুঘাটের শ্রমিক ছিলো। ট্রাকে বালু তোলা তার কাজ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তালাইমারি এলাকারয় আওয়ামীলীগের এক নেতার বালুঘাটের একটি ট্রাকে করে তাকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকের চালকসহ অন্য শ্রমিকরা হাসপাতালের সামনে লাশ ফেলে রেখে চলে যান। সকালে তারা খবর পান। এসআই মাসুদ রানা আনো জানান, ট্রাকের চালকের ভাষ্যমতে, তালাইমারি বালুঘাটে ট্রাকের চালক বসার স্থানের ছাদে ওপরে শুয়ে ছিলেন সাদেক আলী। এসময় ঘুমের মধ্যে সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এবিষয়ে চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তার করা হবে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।









