, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২, আহত ৪




রাজশাহীতে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২, আহত ৪

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ২০:৩০ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে।এ সময় আহত হয়েছেন চারজন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের নাম আমিরুল ইসলাম (২২) ও আলমগীর হোসেন (৫০)। আমিরুল নগরীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আর আলমগীর নগরীর বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলীম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি নওগাঁ। আহতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে আরিফুল ইসলাম (২০), কাটাখালি থানার কুখণ্ডি এলাকার আব্বাস আলীর ছেলে আবির ওরফে রাজা (২৪),পবা উপজেলার পাইকপাড়া গ্রামের রজব আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪৫) ও পোড়াপুকুর গ্রামের কলিম উদ্দিনের মেয়ে কানিজ ফাতেমা কেয়া (২৬)। আহত এবং নিহত সবাই অটোরিকশার যাত্রী। নগরীর শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নগরীর আমচত্বর-বেলপুকুর বাইপাস সড়কে নওদাপাড়া বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন। তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটি নওগাঁর একটি বেসরকারি হাসপাতালের। অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিলেন না। চালক একাই ছিলেন। দুর্ঘটনার পর তিনি পালিয়েছেন। তবে অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ-৭১-১৫৫০) জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET