, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীর বাগমারায় শেয়ালের কামড়ে ২৫ কৃষক আহত , রামেকে ভর্তি-৪




রাজশাহীর বাগমারায় শেয়ালের কামড়ে ২৫ কৃষক আহত , রামেকে ভর্তি-৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২২, ১৫:৪৪ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারায় শেয়ালের কামড়ে অন্তত ২৫ জন কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নাঈম হোসেন, মকবুল হোসেন, আইনাল হক, আব্দুস সালাম, কাশেম আলী, রফিকুল ইসলাম, আব্দুল গফুর ও আজিজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, লোকমান আলী ও আফসার মৌলভী।
আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, লোকমান আলী ও আফসার মৌলভী।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকববু হোসেন মৃধা বলেন, ভোরে একজন কৃষক বরজে পানপাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় তিনি একদল শেয়ালের আক্রমণের মুখে পড়েন। ওই কৃষককে রক্ষায় অন্য কৃষকরা এগিয়ে আসেন। কিন্তু তারাও শেয়ালের আক্রমণের মুখে পড়েন। সব মিলিয়ে ২৫ জন আহত হয়েছেন। পরে তাদের উপজেলা
স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর একটি শেয়ালকে পিটিয়ে মেরেছেন স্থানীয়রা।
রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, ১৮ জন আহত হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে চারজনকে ভ্যাকসিন দেওয়ার জন্য রামেক হাসপাতালে আনা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET