, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত সম্পাদক অপু




রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত সম্পাদক অপু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২৪, ২২:২৫ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।
সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার।
সদস্যরা হলেন দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET