, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে এমপি এনামুল হকের অর্থ সহায়তা প্রদান




রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে এমপি এনামুল হকের অর্থ সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২০, ১৩:০০ | 1159 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে দুই লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করলেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃৃহস্পতিবার দুপুর ১২ টায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ আহম্মেদের দপ্তরে গিয়ে তাঁর পক্ষ থেকে দুই লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাউন্সিলর হাচেন আলী, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, সিনিয়র হিসাব কর্মকর্তা সোহরাব হোসেন মাসুম প্রমুখ। দেশের চলমান করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে হাট-বাাজার সহ দোকানপাট। সে কারনে ছিন্নমূল এবং স্বল্প আয়ের মানুষ সহ পরিবহণ চালককে পড়তে হয়েছে খাদ্য সংকটের মুখে। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারায় অসহায় দিন কাটাচ্ছেন। বর্তমানের সেই করোনা সংকট মোকাবেলায় রাজশাহী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ ব্যাপারে বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপি একটা সমস্যা। এই সংকট মোকাবেলা করা কারও একার পক্ষে সম্ভর না। দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সেই সাথে সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET