, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী নগরীতে জুয়ার বোর্ডে টাকা হেরে ড্যামফিক্স পানে অসুুস্থ সেই যুবকের মৃত্যু




রাজশাহী নগরীতে জুয়ার বোর্ডে টাকা হেরে ড্যামফিক্স পানে অসুুস্থ সেই যুবকের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২৩, ২১:২৩ | 972 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী নগরীতে জুয়ার বোর্ডে টাকা হেরে ড্যামফিক্স পানে অসুুস্থ মোঃ রাজু (২৬) নামের সেই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টা নগরীর বোয়ালিয়া মডেল থানার কেদুর মোড় নদীর ধারের বসতির নিজ বাড়ির শয়নকক্ষে ড্যামফিক্স পান করেন তিনি। পরে তার বাড়ির লোকজন অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১৭নং ওয়ার্ডে ভর্তি করেন। মৃত যুবক রাজু ওই এলাকার মৃত তাজেলের ছেলে।
যুবকের বড় ভাই মোঃ রতন জানায়, বরিবার (৩ সেপ্টেম্বর) রাতে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে মামুনের জুয়ার বোর্ডে জুয়া খেলে ১ লাখ ২৫ হাজার টাকা হেরে ড্যামফিক্স পান করে রাজু। পরে ভোর সাড়ে ৪টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ছটপট করতে দেখে। তাকে উদ্ধার রামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে রামেকে ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করে রাজু।
এদিকে, মামুনের জুয়ার বোর্ডে রাজুর সোয়া লক্ষ টাকা হেরে যাওয়া এবং ড্যামফিক্স পান করে অসুস্থ হয়ে রামেকে মৃত্যুর ঘটনায় কেদুরমোড় ও খরবোনা এলাকায় ব্যপাক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক স্থানীয়রদের অভিযোগ, পাচানী মাঠ, পঞ্চবটি, খরবোনা, কেদুরমোড়, হাদিরমোড় এলাকায় অসংখ্য কিশোর, তরুণ ও যুবকরা জুয়া খেলার পাশাপাশি মাদকাশক্ত হয়ে পড়েছে। অনেকে আবার মাদকের কারবারের সাথে জড়িয়ে পড়েছে। এসব বসতীতে সুদকারবারীর সংখ্যাও অনেক। জুয়া ও নেশার জন্য হাত বাড়ালেই চড়া সুদে মেলে ১০/২০ হাজার টাকা। ফলে পাচানীমাঠ থেকে হাদিরমোড় নদীর ধারের বসতিতে বেপরোয়া হয়ে পড়েছে উঠতি বয়সি কিশোর, তরুণ ও যুবকরা। আর সেই কারনেই পদ্মাপাড়ের বসতীগুলিতে অপরাধ দিনদিন বাড়ছে। সমাজ ধ্বংসের জন্য দায়ি এইসব আপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি স্থানীয়দের।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ আমিরুল ইসলাম জানান, ড্যামফিক্স পানে রামেকে চিকিৎসাধীন মৃত্যু যুবকের খবর আমার জানা নাই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET