, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • রাজারহাটে আনন্দ টিভির ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠিত




রাজারহাটে আনন্দ টিভির ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠিত

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৬:৪৭ | 1098 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেসরকারী জনপ্রিয় টেলিভিশন আনন্দ টিভির ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাটে কেক কেটে আনন্দ টিভির ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়। এ অনুষ্ঠানে অথিতিরা সাম্প্রতিক সময়ে আনন্দ টিভির বিভিন্ন গঠনমূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, দেশের অন্যতম টেলিভিশন আনন্দ টিভি। খুব অল্প সময়ে একটা জয়গা করে নিয়েছে দর্শকদের মনে । জাতীয় সংকটকালে আনন্দ টিভির ভূমিকা প্রসংশনীয়। তাই আগামী দিনেও আনন্দ টিভি গণমানুষের হ্নদয়ের কথা বলবে এমনটায় আশা ব্যক্ত করেন অতিথিরা। এ সময় আনন্দ টিভির রাজারহাট উপজেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান আশুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, প্রসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, প্রচার- সম্পাদক এ.এস.লিমন, আনন্দ টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET