, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • রাজারহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২০২২ অনুর্ধ্ব ১৭ উমরমজিদ ইউনিয়ন চ্যাম্পিয়ন




রাজারহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২০২২ অনুর্ধ্ব ১৭ উমরমজিদ ইউনিয়ন চ্যাম্পিয়ন

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৫ ২০২২, ১৮:৩৩ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২০২২ অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা গতকাল বিকেল ৪ টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায়  রাজারহাট সদর ইউপি বনাম উমরমজিদ ইউপি অংশ নেয়। ফলাফলে উমর মজিদ ইউপি ২ ও রাজারহাট সদর ইউপি ১ গোল করে উমরমজিদ ইউপি চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থাথর সভাপতি নূরে তাসনিম। বিশেষ অতিথি ছিলেন রাজারহাট থানার ওসি মো: রাজু সরকার, উপজেলা ক্রীড়া সংস্থাথর সাধারণ সম্পাদক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম ও উপজেলা ক্রীড়া সংস্থাথর অতিরিক্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, উমরমজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর (আদিল), উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, তরুণ আইনজীবি এ্যাড: ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, মেহেদুল করিম সাগর, সদস্য আসাদুজ্জামান এইম রতন, রাশেদ প্রমূখ। উল্লেখ্য, ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দুপুর থেকে মাঠে বিভিন্ন বয়সের হাজারো দর্শকের সমাগম ঘটে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET