, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে বাল্য বিবাহ করায় বরখাস্ত হলেন ইউপি সদস্য।




রাণীশংকৈলে বাল্য বিবাহ করায় বরখাস্ত হলেন ইউপি সদস্য।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৪, ১৮:২৪ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য তুলা রামকে বাল্য বিবাহ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক
 গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য তুলা রাম গত ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণি পড়ুয়া জুঁই নামের ১৪ বছর বয়সী এক ছাত্রীকে বিবাহ করে। বিবাহের ঘটনাটি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে ।
এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET