, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং




রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৩, ১৩:৪৯ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক
আগামি ২২ মার্চ ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ( ৪র্থ পর্যায়ে ৩য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২১ মার্চ দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম , সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল
মার্ডি। অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ সরকার ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক রফিকুল ইসলাম
সুজন, সহ সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি কুসমত আলী, সদস্য মাহবুব আলম সহ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬০  টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET