, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং




রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০২৩, ১৫:২৯ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী (৯আগস্ট)২০২৩ খ্রীঃ’ক’ শ্রেণির
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ের শুভ উদ্বোধন উপলক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন উপজেলা প্রশাসন। চতুর্থ পর্যায়ে উপজেলায় ৯ আগস্ট আরো ২১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।
এর আগে ১৫২৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রেস রিলিজ পাঠ করে শুনান। এ সময় সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা,উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি,
পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক,
ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও আশ্রয়ণ প্রকল্পের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET