, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মত বিনিময় সভা। 




রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মত বিনিময় সভা। 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৩, ১৪:২৫ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে বেসরকারি সংস্থা ইএসডিও সভাকক্ষে ২৩ সেপ্টেম্বর শনিবার
দুপুরে সংস্থাটির প্রেমদীপ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রকল্প মনিটরিং এন্ড ইজালুয়েশন কো অর্ডিনেটর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে
সভায়  উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,সহ সভাপতি হুমায়ুন কবির ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন,
আরেক প্রেসক্লাব সম্পাদক-মোঃ বিপ্লব , সদস্য জিয়াউর রহমান, আনোয়ার হোসেন জীবন ও খুরশিদ আলম শাওন প্রমুখ অংশ নেন। এছাড়াও প্রকল্পের অনান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এসময় স্বাগত বক্তব্য দেন ,মোস্তাকুর রহমান,আরতি পাহান , সফিকুল ইসলাম শিল্পী, হুমায়ূন কবির, বিপ্লব প্রমূখ ।
আদিবাসিদের জীবন-মান উন্নয়নে ইএসডিও’র গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার উপজেলা ম্যানেজার খায়রুল আলম ।মত বিনিময় পর্বে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। সংস্থার কর্মকর্তারা স্থানীয়  আদিবাসীদের সার্বিক উন্নয়নে প্রকল্প
বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই সাথে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় প্রায় ১০০০ জন উপকারভোগী আদিবাসীর জীবন মান উন্নয়নের কথা তুলে ধরা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET