ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহর এলাকার ঐতিহ্যবাহী কলেজহাটের অবৈধ
দখল ও দোকান উচ্ছেদের দাবিতে রবিবার ১৩ নভেম্বর মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী। এদিন দুপুরে তারা ওই হাটের সামনে পাকা রাস্তার পাশে এ মানববন্ধন করেন।
এখানে বক্তব্য দেন- ওই হাটের সহকারি ইজারাদার মোঃ ঈশা, বিদ্যুৎ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি রমজান আলী,শিক্ষক মাজহারুল ইসলাম বকুল, শ্রমিক নেতা সামসুল ইসলাম ও আব্দুল মান্নান,
দোকান কর্মচারি সমিতির সভাপতি প্রদীপ সাহা
প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজ হাটের স্থান, দোকান ও রাস্তা দখলমুক্ত করার জন্য প্রশাসন ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে তারা ইউএনও এবং পৌর মেয়রকে এনিয়ে স্মারকলিপি দেন। হাটটিকে সংস্কার করে তাকে একটি উন্নত হাটে পরিণত করার দাবি জানান।রাণীশংকৈল কলেজ হাটের অবৈধ উচ্ছেদের দাবিতে মানববন্ধন।
Please follow and like us:









