, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাতের আধারে মধ্যবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেঃ মৃদুল




রাতের আধারে মধ্যবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেঃ মৃদুল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ১৮:৩০ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা প্রাদুর্ভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও জনজীবন থমকে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন অনেক মানুষ।

আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক এমপি উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য আস্থা ভাজন ব্যক্তিত্ব এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর সার্বিক সহযোগীতায় সমাজের মধ্যবিত্ত লকডাউন পালনকারী লোকদের বাসায় বাসায় গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছে মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মাইনুল হক এর সন্তান মোঃ ইকরামুল হক মৃদুল।

খাদ্যসামগ্রী বিতরণের সময় মৃদুলের সাথে যোগ দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মধ্যবিত্তদের বাসায় বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌছিয়ে দেওয়ায় স্থানীয়রাও মৃদুলের প্রশংসা করেন।

মধ্যবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মৃদুল বলেন, দেশে এমন একটা পরিস্থিতি যা মধ্যবিত্তদের মাঝেও অনেক হতাশা, তাই তারা লজ্জায় কাউকে বলতেও পারছেন না সেই জন্যই একটু ব্যাতিক্রম কিছু করলাম।

আমি মনে করি মধ্যবিত্তদের জন্যও সরকারের পাশাপাশি বৃত্তবানদের কিছু সহযোগীতা করা দরকার।

তিনি আরো বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়ে ছিল আমি তার সন্তান হিসেবে দেশের যেকোনো ক্লান্তিময় সময় আমার নৈতিক দায়িত্ব পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET