, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি




রানীশংকৈলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২২, ২২:৩৪ | 751 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সারাদেশে একই সময়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ১২সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীরা ৪ঘন্টাব্যাপি  কর্ম বিরতি পালন করেন৷ এ সময় উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা শামিয়েল মার্ডি, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি শাহনেওয়াজ ও অফিসের অনান্য কর্মচারীরা সহ এ কর্মসূচি পালন করেন ৷ আন্দোলনের দাবি সম্পর্কে জানা যায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর প্রস্তাবিত জনবল কাঠামো ও বিধি নিয়োগ বাস্তবায়ন,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ডি আর আর ও পদ আপগ্রেডেশন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদ আপগ্রেডেশন , সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের নাম পরিবর্তন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদে পদোন্নতি ও চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পুরন করা৷
জানা গেছে এই কর্মসুচি  আগামি  ১৫সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৪দিন ৪ঘন্টা করে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করা হবে । এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা সামিয়েল মার্ডি বলেন কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আমরা ৪চার দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবো৷ এবং আমাদের সকল দাবী পূরণ করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবো ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET