ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদনীতে ২৫ আগষ্ট বুধবার সন্ধায় টিম প্রিডেটরস নামক একটি ক্রিড়া সংগঠনকে নিজ অর্থায়নে জার্সি বিতরণ করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এম এ এস রবিউল ইসলাম সবুজ । এসময় সংগঠনটির ৩৪ জন সদস্যের মাঝে এসব জার্সি বিতরণ করা হয় । জানা গেছে ২০১৯ সালে স্থাপিত করা হয় এই সংগঠনটি , সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের উন্নয়ন মূলক কাজ করার পাশাপাশি মাদক মুক্ত সমাজ বিনির্মাণ করা, রক্তদান কর্মসূচি পালন করা এবং খেলাধুলায় অংশগ্রহণ করা ।
এ বিষয়ে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক রবিউল ইসলাম সবুজ বলেন, যুবকদের মাদকমুক্ত রাখতে এবং শারিরীক সুস্থতার জন্য খেলাধূলার প্রয়োজন রয়েছে। তাই নিজ উদ্যোগে আমি এলাকার যুবকদের নিয়ে এ সংগঠনটির সাথে কাজ করছি এবং তাদের সহায়তা করছি । আমি মনে করি তাদের সহযোগিতা করলে তারা তাদের নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। সর্বপোরি মাদক থেকে দূরে থাকবে এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। এছাড়াও এ সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে যা তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। আমি সর্বদা সংগঠনটির সফলতা কামনা করি ।
Please follow and like us:









