, , ,

শিরোনামঃ-




রামগঞ্জে ইমেজ তৈরীতে ব্যস্ত ইউপি চেয়ারম্যানরা

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ১৯:৫৩ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকাতে উন্নয়নের রোল মডেল তৈরীর মাধ্যমে ইমেজ তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন। চেয়ারম্যানরা দলমত নির্বিষেশে বিভিন্ন সামাজিক সংগঠন ও অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সমস্যাগুলো দুর করতে কাজ করে যাচ্ছে। এতে ভোটাররা সরকারে সকল উন্নয়নের সুবিধা পাচ্ছে। সূত্রে জানা যায়, উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জাহিদ হোসেন ভুইয়া দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দলমতের উর্দ্ধে ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করেছে। এতে করে তিনি পুরস্কার হিসেবে দুইটি দেশ ভ্রমন, লক্ষীপুর জেলা ও বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার পাশাপাশি দুই বছরে ৩টি স্বর্নপদক সহ ৪৩টি পদকে ভূষিত হন।

এছাড়াও ৮নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক মজিব টানা দুইবার চেয়ারম্যান হওয়ার সুবাধে এলাকাতে অধিকাংশ সড়ক পাকা, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি স্থরে উন্নয়নের রোল মডেল তৈরী করতে সক্ষম হয়েছে। এতে করে তিনি জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান ভূষিত হওয়ার পাশাপাশি ২৫টি পদকে ভূষিত হয়েছে। লামচর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহ নিহত হওয়ায় তার স্ত্রী মাহেনারা পারভিন পান্না গৃহবধু থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর আন্তরিকতার সহিত সমাজসেবায় ব্যাপক ভূমিকা রাখে। তিনি স্বাধীনতার পর লক্ষীপুর জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে প্রসংশিত হওয়ায় সরকারী ভাবে দুইটি দেশ ভ্রমন ও জয়িতাসহ ৫টি পুরস্কারে ভুষিত হয়েছেন।

চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে একাধিক পদতে ভূষিত হন। ভাট্টা ইউনিয়নের চেয়ারম্যান ও আ‘লীগের সভাপতি আবুল হোসেন মিঠু সাবেক উপজেলা আা‘লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজানের সহযোগীতা এলাকাতে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করলেও অধিকাংশ সড়ক,শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এমনকি ইউনিয়ন পরিষদের ভবনটি বেহালদশা। তবে উন্নয়ন কাজে দলের নেতা-কর্মীদের পাশাপাশি প্রতিপক্ষের লোকজনদের মূল্যায়ন করায় গ্রহন যোগ্য ব্যক্তি হিসেবে অবস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আ‘লীগের সহ-সভাপতি সহিদ উল্যাহ এলাকার কয়েকজন সুশীল সমাজের ব্যক্তিকে সাথে নিয়ে স্থানীয় এমপি ড.আনোয়ার খানের সহযোগীতা ব্যাপক উন্নয়ন করছেন। ভোলাকোট ইউনিয়নের চেয়াম্যান বশির আহমেদ মানিক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে নারী কেলেংকারীতে জড়িয়ে পড়ায় শীর্ষস্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঘৃনারপাত্র হওয়ায় তার নির্বাচনী এলাকায় তেমন উন্নয়ন করতে পারেননি।

দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের বড় ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থাকার সুবাদে দরবেশপুর ইউপিতে ব্যাপকভাবে উন্নয়ন করা সম্বব হয়েছে। এছাড়া প্রশাসনের কর্তাব্যাক্তিদের সাথে ভালো সুসম্পর্ক থাকায় নিজদলের নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিতভাবে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। নোয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন রানা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই এলাকাচ্যুত হয়ে ঢাকাতে গার্মেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় পরিষদকে অকার্যকর করে রেখেছে। কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ করিম মাস্টার মারা যাওয়ার সুযোগে তার অরাজনীতিবীদ পুত্র ২০১৯ সালের জুলাই মাসে উপনির্বাচনে চেয়ারম্যান হয়ে ঢাকাতে চলে যায়। ফলে ওই ইউনিয়নবাসী সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET