, , ,

শিরোনামঃ-




রামগঞ্জে জমে উঠেছে শীতের কাপড়ের ব্যবসা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ১০:২৮ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কড়া নাড়ছে শীত। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। সারাদিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। সকালের শুরুতেই দেখা মিলছে সবুজ প্রকৃতির মাঝে হেমন্তের শিশির বিন্দু। এই শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
তবে এখনও জেঁকে বসেনি শীত। শীতকে মোকাবিলা করতে ল²ীপুরের রামগঞ্জ উপজেলার ফুটপাত ও বড় বড় বস্ত্রবিতানগুলোতে গরম কাপড়ের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রতিনিয়তই তরুণ-তরুণীদের ফ্যাশন পরিবর্তন হচ্ছে। তাই তাদের যদি নতুন কোনো রূপে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছুই নেই।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশেষ করে জিয়া শপিং কমপ্লেক্স, নুরপ্লাজা, নিউ মার্কেট, সোনাপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফুটপাতগুলোতে শীতবস্ত্রের যেন মেলা বসেছে। এই বিপণিবিতানগুলোতে শীতের পোশাক কিনতে জড়ো হচ্ছেন ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলছেন বেচা-কেনা এখনও জমে ওঠেনি। ছেলেদের জন্য শীত উপলক্ষে জ্যাকেটের পাশাপাশি ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা শার্ট, খদ্দর কাপড়ের আরামদায়ক ট্রাউজারও আছে।
এছাড়াও গরম কাপড় বিক্রির হাঁকডাক ফুটপাত, হকার মার্কেট থেকে শুরু করে অভিজাত বিপণি কেন্দ্রেও চাদর, কম্বল, সুয়েটার, জ্যাকেট, মাফলার, ব্লেজার, ক্যাপ, হাত ও পায়ের মোজাসহ, হরেক কাপড়ের সমাহার বাজারে।
রামগঞ্জ উপজেলার বিভিন্ন ফুটপাতে চলছে গরম কাপড়ের সুয়েটার, জ্যাকেট, বেজার, কম্বলসহ সব ধরনের শীতের কাপড় পাওয়া যাচ্ছে। শীতে আঁটসাঁটো নয়, বরং ঢিলেঢালা পোশাকই পরতে আগ্রহী কিশোরী আর তরুণীরা।
পশমী বা উলের ক্রুসকাটার কাজ করা সোয়েটার পরছেন অনেকেই। সোজা কাটের পোশাকের সঙ্গে বেচে নিতে পারেন হাঁটু পর্যন্ত লম্বা ব্লেজার। জ্যাকেট আর ব্লেজারের সংমিশ্রণে তৈরি নতুন ধরনের শীতের পোশাক উঠে আসছে তরুণদের পছন্দের তালিকায়। বিশেষ করে মধ্যবিত্ত থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এখন গরম কাপড় সংগ্রহ করতে ফুটপাতের দোকান গুলোতে ভিড় করছে।
সুয়েটার ২শ থেকে ৩শ টাকা, জ্যাকেট ৪শ থেকে দেড় হাজার টাকা, বেজার ৫শ থেকে হারাই হাজার থেকে তিন হাজার পর্যন্ত বিক্রি হচ্ছে।
রামগঞ্জের বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা পাইকারি দরে কাপড় কিনে নিয়ে যায় কয়েকজন ব্যবসায়ীরা জানায়, একসময় বিদেশ থেকে পুরাতন কাপড় আমদানি করে গরম কাপড়ের চাহিদা মেটানো হতো। তবে এখন দেশেও গরম কাপড় তৈরি হচ্ছে।
শীত আসার আগেই ব্যবসায়ীরা দেশি-বিদেশি কাপড়ের মজুদ গড়ে তোলে, এখন পাইকারি বেচাকেনা প্রায় মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা সমাগম লেগে আছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে তরুণ-তরুণী ও গৃহিনীরা পছন্দের কাপড় কিনতে ভিড় করছেন। ডিজাইনের ওপর পোশাকের দামেরও ভিন্নতা আছে।
বিভিন্ন ধরনের চামড়ার নকশা করা জ্যাকেট কেনা যাবে ১ হাজার ৮০০ থেকে ৮ হাজার টাকায়। ক্যাজুয়াল ব্লেজারের দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা। হুডি জ্যাকেট বা সোয়েটার দোকানভেদে দাম পড়বে ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। আর উলের সোয়েটার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে।
তাঁতের শালগুলোর দাম পড়বে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। আর বিভিন্ন ধরনের কাজ করা শালের দাম ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা। অনেকের খদ্দরের শাল পছন্দ বলে বেশি শীতের জন্য খদ্দরের ভারী শালও আছে। হালকা, মাঝারি আর ভারী এ তিন ধরনের শালই এসব বাজারে পাওয়া যাচ্ছে।
উপজেলার রামগঞ্জ বাজারে ফুটপাতে কাপড়ের পসরা নিয়ে বসেছিলে ভ্রাম্যমাণ বিক্রেতা আরিফুল ইসলাম তিনি বলেন, ‘এই এলাকায় অনেকে শপিং করতে আসেন। তারা আমাদের কাছ থেকেও কাপড় কিনে নিয়ে যান। ছোট-বড়, সব বয়সী মেয়েদের সোয়েটার, মোটা কাপড়ের সর্টস, লং কুর্তি আছে। দাম ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। গত দুই-তিন দিনে বিক্রি একটু বেড়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET