, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন — ড. আনোয়ার খান এমপি




রামগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন — ড. আনোয়ার খান এমপি

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২১, ১৬:২৮ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরের রামগঞ্জে উৎসবমুখর পরিবেশে গণহারে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। রোববার (৭ ফেব্রয়ারি) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। টিকা নিতে ইতোমধ্যে ১হাজার ২শত জন নিবন্ধন করেছেন। টিকার কর্মসূচী সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেই এই কর্মসূচী শুর করেন উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য কমপ্লেক্স। রামগঞ্জে ১ম টিকা গ্রহন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গুনময় পোদ্দার। পরে গাইনী কনসাল্টেন্ট ডা. নাজমুল আলম, রামগঞ্জ পৌরসভার ২য় মেয়াদে নব নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম প্রমুখ।

পরে আলোচনা সভায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও রৌশন জামিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ উপজেলা আওয়মীলীগের সিনিয়ির সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরসহ উপজেলা আওয়ামীল, যুবলীগ, ছাত্রলীগ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET