, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন




রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ১৫:৪৮ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার শাহাজালাল ইসলামী ব্যাংকের নিচ তলায় ব্লাড ফাউন্ডেশনের ওই অফিস উদ্বোধন করা হয়।
ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস এম বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী ও সমাজসেবক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডশনের উপদ্রেষ্টা সাংবাদিক মোঃ আবু তাহের।
এসময় বক্তব্য রাখেন সমিতির বাজার কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ও পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন প্রাইম, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ টিপু সুলতান,সহ-সাধারন সম্পাদক কামরুল হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, কোষাধক্ষ আলা উদ্দিন মোহন, সহ-প্রচার সম্পাদক মোঃ ফরিদ হোসেন প্রমূখ।
অফিস উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET