, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায় ১ শ্রমিক নিহত আহত ১




রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায় ১ শ্রমিক নিহত আহত ১

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৬:৪৮ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায় ১ শ্রমিক নিহত আহত ১।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,রামগড় উপজেলার খাগড়াবিলের লালছড়ি এলাকায় শুক্রবার (২৪ জানুয়ারি) স্কেভেটার দিয়ে পাহাড় কাটার সময় নিচে মাটি সরানোর কাজে নিয়োজিত ছিল ৪ শ্রমিক।বেলা পৌনে ২টার সময় পাহাড়টি ধসে পড়লে ২ শ্রমিক মাটি চাপা পড়ে।এতে ঘটনাস্থলে মাটিরাঙ্গা উপজেলার তৈকাতাং হেডম্যান পাড়া গ্রামের খেরত ত্রিপুরার ছেলে খগেন্দ ত্রিপুরা (৩৫) মৃত্যু হয়।আহত ঐ এলাকার মৃত.রঞ্জন ত্রিপুরার ছেলে হেতেন্দ্র ত্রিপুরাকে জনকে আশঙ্কা জনক অবস্থায় রামগড় হাসপাতালে ভর্তি করা হয়।
রামগড় ফায়ার সার্ভিসের টিম লিডার মো.হায়াতন আলী জানান,দুপুর পৌনে ২টায় দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৩ঘন্টা চেষ্টা করে মাটির নিচে চাপা পড়া একজনের লাশ উদ্ধার করি এবং আহত ব্যাক্তিকে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করি।উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে স্থানীয়রা ও সহায়তা করেন।খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য “আলোর পথে” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে ছুঁটে যান।এছাড়াও রামগড় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ মো.ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET