নজরুল ইসলাম চৌধুরীঃ
দশ দিনের সরকারী রাষ্ট্রীয় সফর শেষে ৯ সেপ্টেম্বর দেশে ফিরেছেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা। গত ৩১ আগস্ট তিনি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণে রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম গমন করেন। সফর শেষে ৯ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে ঢাকা ন্যাম ভবনে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাজধানী ঢাকা থেকে ছাগলনাইয়া পৌর এলাকায় আগমন করলে জমদ্দার বাজারে সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে মেয়র এম মোস্তফাকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে পৌর মেয়রের আগমনের খবরে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানায়। পরে ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী আলহাজ্ব পেয়ার আহম্মদে সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, মানবাধিকার কর্মী শাখাওয়াত হোসেন পাটোয়ারী। এসময় ব্যবসায়ী, পৌর নাগরিক বৃন্দ এবং আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।









