২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রুহিয়ায় রেলপথ মন্ত্রীর নগদ ১ লক্ষ টাকা সহায়তা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৯, ২০:২৭ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার রংপুরের কাউনিয়ায় রেল দূর্ঘটনায় নিহত রুহিয়ার বারঘরিয়া গ্রামের আপেল মাহমুদের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী এ্যাড নুরুল ইসলাম সুজন এমপি। রোববার বিকেলে ঘণিমহেষপুর বারঘরিয়া গ্রামে উপস্থিত হয়ে আপেল মাহমুদের পিতা আমিরুল ইসলাম ও মাতা সুফিয়া বেগমের হাতে উক্ত টাকা প্রদান করেন মন্ত্রী।  এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বাংলাদেশ রংপুরের ডিআরএম শফিকুর রহমান, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )নুর কুতুব-উল আলম, আটোয়ারী উপজেলার  নির্বাহী   অফিসার(অতিঃ দায়িত্ব) সৈয়দ মাহামুদ হাসান,ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের  সহ -সভাপতি আ.স.ম রুবেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ‌্যাড, মোস্তাক আলম টুলু, রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান অনিল কুমার সেন, ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান সীমান্ত বর্মন, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন,  সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম, রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, যুবলীগ নেতা শাহজালাল, দুলাল রব্বানী সহ ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় জনগণ এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET