, , ,

শিরোনামঃ-




রুহিয়া থানার ওসির সাথে নব-নিশানের মতবিনিময় সভা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৯, ২০:৫০ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ জাহাঙ্গীর আলম,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃরুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)চিত্তরঞ্জন রায় নব-নিশান এর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন।সোমবার দুপুর ১২টার দিকে রুহিয়া থানার ওসির কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় আলোচনায় অংশ নেন নব-নিশান এর সদস্য আব্দুল মালেক মিন্টু, শেখ সিয়াম হোসেন,  রাকিব হাসান সহ নব নিশানের সকল সদস্য সমূহ। এসময় বক্তব্যে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, রুহিয়া থানাকে মাদক, ইভটিজিং মুক্ত এবং বাল্যবিবাহ রোধে কাজ করবো । বিশেষ করে এসব বিষয়ের উপর কোন প্রকার ছাড় দেয়া হবে না ।“পুলিশ জনগনের সেবক” কাজের মাধ্যমে তা জনগনের কাছে প্রমান করে দেখাবো।তিনি নব-নিশানের প্রশংসা করে আরো বলেন নব-নিশানের কাজ সমূহ নিঃসন্দেহে ভালো। এই সকল কাজ সবাই করতে পারে না। যেমন বৃক্ষ রোপন, ফ্রি ব্লাড টেস্ট, ফ্রি ব্লাড দান গরিব- মেধাবিদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান ইত্যাদি।  নব-নিশানের সদস্য সমূহ কোন রাষ্ট্র বিরোধী কাজ  যেন না করে এবং অন্যকেও করতে না দেয় এ বিষয়ে সদা সতর্ক থাকার বিষয়েও পরামর্শ দেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET