, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রূপক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় পথনাটক সন্দেশপুরের কমলা প্রদর্শিত




রূপক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় পথনাটক সন্দেশপুরের কমলা প্রদর্শিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০২১, ১৫:২৩ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ নং ওয়ার্ড মিরপুর স্কুল মাঠে মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় রূপক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় পথনাটক সন্দেশপুরের কমলা প্রদর্শিত হয়েছে। শতশত দর্শকের মুখরিত হয়েছিল মঞ্চ নাটক সন্দেশপুরের কমলা। পথনাটকটি উপভোগ করেছে শত শত নারী পুরুষ এবং স্কুলের ছাত্র ছাত্রী।

সন্দেশপুরে কমলা নাটকটি রচনা করেছেন মোঃ গোলজার হোসেন নির্দেশনায় ছিলেন মোঃ রাসেল আহমেদ শিবলী। পথ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমী সিরাজগঞ্জের ব্যবস্থাপনায় প্রদর্শিত হয়। নাটকটিতে অভিনয় করেন, তপন, বাধঁন, রাসেল, শক্তি, সুমা, রাতুল, নিরব, সৌরভ, সালাম, মিঠু, স্বর্ণা। এসময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন। সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ। সিরাজগঞ্জ নাট্য লোকের সাধারণ সম্পাদক রিপন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET