৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ল্যাব টেকনোলজিষ্ট না থাকায় আগৈলঝাড়ায় হাসপাতালের সামনে দুইটি ডায়গনিস্টিক সেন্টার বন্ধ করেছে স্থানীয়রা।




ল্যাব টেকনোলজিষ্ট না থাকায় আগৈলঝাড়ায় হাসপাতালের সামনে দুইটি ডায়গনিস্টিক সেন্টার বন্ধ করেছে স্থানীয়রা।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ১৬:২৬ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালের সামনে দুইটি ডায়গনিস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিষ্ট না থাকায় প্যাথলজি বন্ধ করে দিয়েছে স্থানীয়রা যুবকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সন্যামত ডায়গনিস্টিক সেন্টার ও সিকদার ডায়গনিস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ডিপ্লেমাধারী ল্যাব টেকনোলজিষ্ট না রেখে অদক্ষ কর্মচারী দিয়ে রোগীদের সাথে প্রতারনা করে পরীক্ষা-নিরীক্ষ করে ভুয়া রিপোর্ট দিচ্ছেন তারা। গতকাল সোমবার সকালে স্থানীয় যুবক শামীম গাজী ও রাকিব সরদারসহ অনেকে রোগীদের সাথে প্রতারনা করা ও অদক্ষ কর্মচারী দিয়ে ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে সন্যামত ডায়গনিস্টিক সেন্টার ও সিকদার ডায়গনিস্টিক সেন্টার দুইটি বন্ধ করে দিয়েছে। শামীম গাজী জানান, সন্যামত ডায়গনিস্টিক সেন্টারের মালিক নজরুল সন্যামত এক সময় হাসপাতালের সামনে চা বিক্রি করত। পরে নিজে হাসপাতালের সামনে একটি ঔষধের দোকান দেয়। কিছুদিন পরই ঔষধের দোকানের পিছনে একটি প্যাথলজি খুলে বসে নিজেরাই ডাক্তারের দেয়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেয়া শুরু করেন। বরিশাল সিভিল সার্জনসহ উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে আসলে তখন তারা প্যাথলজি বন্ধ করে পালিয়ে যায়। স্থানীয়রা আরো জানায়, ডিপ্লেমাধারী ল্যাব টেকনোলজিষ্ট না রাখা পর্যন্ত ওই দুটি প্যাথলজি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এব্যপারে হাসাপাতালের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, হাসপাতালের সামনে ওই দুটি ডায়গনিস্টিক সেন্টার ডিপ্লেমাধারী ল্যাব টেকনোলজিষ্ট নেই। তার পরে তারা কি ভাবে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেয় তারাই জানেন। একাধিকবার বরিশাল সির্ভিল সার্জন বন্ধ করলেও কয়েকদিন পর খুলে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। তাদের একাধিকবার চিঠি দিয়ে সর্তক করা হয়েছে যাতে তারা ডিপ্লেমাধারী ল্যাব টেকনোলজিষ্ট রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET