বিশ্বব্যাপী করোনা মোকাবেলায় ঘরে আটকে থাকা অসহায় দরিদ্র মানুষের মাঝে দ্বিতীয় পর্যায়ে ত্রাণ বিতরণ করলেন বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মনিরুল হক ফরাজী। তারই নির্দেশনা এবং আর্থিক সহায়তায় গতকাল মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদল এবং শরণখোলা উপজেলা যুবদলের সক্রিয় অংশগ্রহণে এই সহায়তা প্রদান করা হয়।
মনিরুল হক ফরাজী বলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ঘরে থাকা অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ইতিপূর্বে বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জ এলাকায় ইতিপূর্বে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছি, এবারও প্রায় ২০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম এবং এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।









