সজিবুল আলম সজিব শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড: রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অসুস্থ দলীয় সকল নেতাকর্মীর সুস্থতা কামনায় শনিবার সন্ধায় মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করেছে যুবদলের নেতাকর্মীরা। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক সাজেদুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন, আবু শাহিন সানি, হারেজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাঝিড়া ইউনিয়ন বিএনপি নেতা নুরুন্নবী সোনার, শফিকুল ইসলাম, য্বুদল নেতা আতাহার আলী কাইয়ুম, মতিউর রহমান মতি, মইনুল ইসলাম পলাশ, আরিফ, আজিজুল, সোহাগ, আতিক, সেলিম, বাশার, সানোয়ার, লতিফ,হাসিবুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজু। দোয়া মাহফিলের পূর্বে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।









