, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শান্তিপূর্ন ভাবে শেষ হলো সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচন অপেক্ষা এখন ফলাফলের




শান্তিপূর্ন ভাবে শেষ হলো সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচন অপেক্ষা এখন ফলাফলের

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২০, ১৮:৩০ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের ভোটগ্রহন আজ বিকাল ৪ ঘটিকার সময় শেষ হয়েছে অপেক্ষা এখন ফলাফলের। সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ভোট চলা কালে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে এই নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের ভোট প্রদান করেছেন।

সকাল সাড়ে নয়টার দিকে কাজিপুর উপজেলার বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী প্রকৌশলী তানভির শাকিল জয়।

ভোটপ্রদান শেষে জয়ের ব্যাপারে শতভাগ আশাপ্রকাশ করে এই প্রার্থী বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন চলছে, ইভিএম এ প্রথমবার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি আশা করছি কাজিপুরবাসি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মোহাম্মদ নাসিম যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন সেই ধারা অব্যাহত রাখতে আমাকেই নির্বাচিত করবেন।

অপরদিকে বেলা এগারটার দিকে উপজেলার চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী সেলিম রেজা।

ভোটপ্রদান শেষে বিএনপি’র এজেন্টদের কেন্দ্র থেকে বেড় করে দেবার অভিযোগ করে এই প্রার্থী গণমাধ্যমকর্মিদের বলেন, ভোটে নানাভাবে অনিয়মের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠ ভোট হলে আমার জয় নিশ্চিত। জনগনের উপর আস্থা রেখে আমি শেষ মুহুর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।

উপজেলার মোট ১৭১ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হেেছ। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৪ হাজার ৭৬৪ জন।

উল্লেখ, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET