২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৮, ১৮:৫৮ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বরিশালের আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন সার্বজনীন দূর্গা মন্দিরসহ আস্কর কালিবাড়ী, বারপাইকা, সাহেবের হাট, পশ্চিম মোল্ল¬াপাড়া, ঐচার মাঠ, অশোকসেন, গৈলা কর্মকার বাড়ি, গৈলা দাসের বাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি কে এম আজাদ রহমান, থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই বাশার উদ্দিন, সাংবাদিক এফ এম নাজমুল রিপন, ইউপি সদস্য বিনয় বৈড়াগী, বিমল অধিকারী ভীম, সাবেক ইউপি সদস্য রাজ্জেশ্বর রায়, স্থানীয় পঙ্কজ জয়ধর, বিবেক পান্ডে, কিশোর দাস, বাবুল হাওলাদার প্রমুখ। এ সময় আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দূর্গা মন্দির কমিটির সভাপতি, সম্পাদকসহ এলাকাবাসীর সাথে কথা বলেন। তাদের উদ্দেশ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, পূজায় জঙ্গী তৎপরতাসহ যেকোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি ১৪১ জন পিসি’র অধীনে ১৪১ জন এপিসি, ৬৫১ জন পুরুষ আনসার ও ৪৫৫জন মহিলা আনসারসহ মোট ১৩৮৮ জন আনসার সদস্য পূজা মন্ডপে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও সার্বক্ষণিক র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার টহল অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্বিঘেœ শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে সকল পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET