যশোরের শার্শায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৪৫০ ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করে পুলিশ।
আটকৃতরা বেনাপোল পুড়াবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে রুহুল আমিন (৩৫) ও যশোর কোতয়ালি থানার চাচড়া হঠাৎপাড়া গ্রামের মৃতঃ ছাত্তারের ছেলে হাফিজুর(৩০) আটক করা হয়।
শুক্রবার(৬ মার্চ) সকালে শার্শা উপজেলার কামারবাড়ী মোড় পাকা রাস্তার উপর থেকে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্টো ট ১৬-৬৯২৫) আটক করা হয়। এসময় কাভার্ডভ্যান থেকে একজন কে আটক করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্যমতে কাভার্ডভ্যানের কন্টিনারের ভিতর থেকে ৪৫০ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে ভোরে লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রামস্থ দিলীপ পালের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর হতে একটি নসিমন আটক করে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। নসিমনে থাকা মাদক ব্যবসায়ী হাফিজুরের তথ্যমতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান পৃথক অভিযানে ৪৫০ ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত। আটকৃত আসামীদের নামে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।









