, , ,

শিরোনামঃ-




শার্শায় ৫ লক্ষ ডলারসহ দুই পাচারকারী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ১৬:১০ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা নাভারন এলাকা থেকে ৫লক্ষ ইউএস ডলারসহ হদয় মিয়া (২০)ও আশরাফুল (২৮)নামে ২ জন হুন্ডি ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি।
শনিবার(২০ই ডিসেম্বর)দুপুরে শার্শা উপজেলার উলশী পাঁকা রাস্থার উপর থেকে আটক করা হয়।আটকৃত
আসামী হৃদয় মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারির ছেলে ও আশরাফুল ইসলাম কুমিল্লা জেলার পাঁচগাছিয়া থানার তুলাতুলা গ্রামের মফিজুলের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের মাধ্যমে বিশেষ টহল দল উলশী পাঁকা রাস্তার উপর হতে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। উক্ত প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার সহ আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ৪কোটি ৪০ লক্ষ ৫ হাজার তিনশত টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। আটকৃত আসামীদের ডলার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET