, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শার্শা উপজেলা সহ সারাদেশে চলছে পাঠ্যপুস্তক উৎসব বিতরণ 




শার্শা উপজেলা সহ সারাদেশে চলছে পাঠ্যপুস্তক উৎসব বিতরণ 

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১৬:২৯ | 1369 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 যশোর৮৫/১ সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন,ছোট্ট শিশু জাতির ভবিষ্যত সম্পদ। আর জাতির এই ভবিষ্যত সম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকার বছরের প্রথম দিন সারা দেশের শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে দেশব্যাপী চলছে পাঠ্যপুস্তক উৎসব। শেখ আফিল উদ্দিন আরো বলেন, মায়ের কাছ থেকে শিশুদের শিক্ষা জীবন শুর“ হয়। শিক্ষিত জাতি গড়তে একজন মা এর ভূমিকা অতুলনীয়। তাই পৃথিবীর শেষ্ট শিক্ষক হলো মা।
১ লা জানুয়ারি বুধবার সকালে শার্শার বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক মা সমাবেশ ও পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সভাপতিত্বে ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মমন্ডল,  জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শিক্ষা অফিসার আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, বাগআঁচড়া কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, গার্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহানারা পারভীন কাজল , সিদ্দিকীয়া মাদ্রাসার সুপার মাওলানা ফসিয়ার রহমান, সাতমাইল মাদ্রাসার সুপার মাওলানা মহাসিন কবির সহ শিকক্ষ মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET